নেশার টাকা জোগাড় করতে এক বৃদ্ধের শেষ সম্বল চারটি ছাগল চুরির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার না পেয়ে এবং স্থানীয়দের নীরবতায় ক্ষোভ ও অভিমানে নিজেই মাইক ভাড়া করে রাস্তায় নেমেছেন ওই বৃদ্ধ
ব্যতিক্রমী এ প্রতিবাদের ঘটনা ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামে। প্রতিবাদী বৃদ্ধের নাম বুদু মিয়া (৫৫)। পেশায় তিনি একজন ক্ষুদ্র ঝালমুড়ি বিক্রেতা।...
