দেশজুড়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা ও যানবাহন লক্ষ্য করে ধারাবাহিক নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা ও অগ্নিসংযোগে পুলিশের আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়ে গেছে এবং সাতজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ঢাকার পল্লবী থানা ও পুলিশের অপরাধ তদন্ত...