আগুনে পুড়ে যাওয়া ঘরের মেঝেতে তখনো জ্বলছিল আগুন। চারদিকে ছড়িয়ে ছিল পোড়া আসবাব, ট্রাঙ্ক, স্যুটকেস ও গৃহস্থালির জিনিসপত্র। টিনের চাল কালো হয়ে গেছে আগুনে।
কোনো ঘরের দেয়াল টিকে থাকলেও ভেতরে আসবাবের কিছুই অবশিষ্ট নেই। পুড়ে গেছে গোয়ালঘর, খড়ের পালা এবং ঘরে রাখা ধান-চাল। ধ্বংসস্তূপের পাশে বসে বিলাপ করছিলেন এক নারী।
বাড়িতে জড়ো হয়েছিলেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। কেউ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দেখছিলেন, কেউ...
