ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম
শনিবার (৭ নভেম্বর) হুথি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সানা প্রদেশের আল-সারিয়াহ এলাকায় সৌদি বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এ সময় উদ্ধারকর্মীদের লক্ষ্য করেও...
