ভারতের আসাম রাজ্যের জোরহাটে সড়ক নিরাপত্তা অভিযানের সময় সেনাবাহিনীর একটি গাড়িতে মামলা দেওয়ার ঘটনায় বিতর্কের মুখে পড়েছেন পরিবহন বিভাগের এক নারী কর্মকর্তা। সেনাসদস্যদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সাময়িকভাবে সক্রিয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সেনাবাহিনীর গাড়িতে মামলা দেওয়ার কারণে নয়, দায়িত্ব পালনের সময় আচরণ এবং গণমাধ্যমে দেওয়া বক্তব্যের...