শেষ রাউন্ডে জয় দিয়ে ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ। ১৩ খেলায় সাড়ে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। জাতীয় মহিলা দাবায় এটি তার প্রথম শিরোপা

রবিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে খেলতে নামেন ওয়াদিফা। নিমজো-ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির খেলায় ৪২ চালে মানিকগঞ্জের নাজরানা...