দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং মালিকদের উৎপাদন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। একদিকে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি, উৎপাদন বন্ধ রাখা ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। অন্যদিকে উৎপাদন ব্যাহত হওয়া, ভাঙচুর ও নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনায় নিয়ে কিছু কারখানা বন্ধ রাখছেন মালিকরা।
কোথাও শ্রমিকরা কাজে যোগ দিয়েও উৎপাদনে অংশ...
