রাজধানীতে এডিস মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে কিছু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বাসাবাড়ির আশপাশে এডিস মশার লার্ভার উপস্থিতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাম্প্রতিক জরিপে শনাক্ত হওয়া লার্ভার প্রায় ৫০ শতাংশই পাওয়া গেছে বসতবাড়ির আশপাশে।

এ পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা...