ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার মূল রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার অংশ হিসেবে নিউমার্কেট এলাকায় উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যত দিন হকাররা রাস্তায় বসবেন, তত দিন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।...