মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানায় আটক রিকশা ছাড়াতে গিয়ে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তুলেছেন এক তরুণী। তার দাবি, টাকা চাওয়ার কথোপকথন গোপনে মুঠোফোনে ধারণ করায় ক্ষুব্ধ হয়ে তার বাবা ও ভাইকে চোরাই মালামাল কেনাবেচার মামলায় ফাঁসানো হয়েছে। এ ঘটনায় পুলিশের জব্দ করা সাইকেল, মুঠোফোন ও সিসিটিভির হার্ডডিস্ক ফেরত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছে...
