দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২১ নভেম্বর) দেশটির রাজধানী দিলি থেকে ২২৬ কিলোমিটার উত্তর-পূর্বে বান্দা সাগরে এ ভূমিকম্পের উৎপত্তি হয়
জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১৭ কিলোমিটার গভীরে
ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি)...
