সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল পাকিস্তানের সামনে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের। সেই চ্যালেঞ্জ ভালোভাবেই সামলেছে পাকিস্তান। প্রথমার্ধে তিন গোল করে মালদ্বীপকে ৩–০ ব্যবধানে হারিয়েছে তারা। তাতে নিশ্চিত হয়েছে সেমির টিকিট

মালদ্বীপের বিপক্ষে জয়ে দুই ম্যাচ শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ পয়েন্ট। গোল ব্যবধান +২...