গুরুতর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন, দলও জিতেছে শিরোপা। এমন আনন্দের দিনে লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুললেন না বোকা জুনিয়র্সের ১৯ বছর বয়সী প্রতিভা তোমাস আরান্দা। বিশ্ব ফুটবলের সম্ভাবনাময় তরুণদের তালিকায় তাকে রেখেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক। মেসির কাছ থেকে পাওয়া সেই স্বীকৃতিকে নিজের জন্য বিশেষ সম্মান মনে করছেন আরান্দা

শনিবার লা বোম্বোনেরায় ডিফেন্সা ই হুস্তিসিয়াকে ১-০ গোলে হারিয়ে...