নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম নগরের এক নেতা ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ লিখে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিটের মধ্যে নগরের ব্যস্ত সড়কে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হন। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন তারা

এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ২০ জনকে আটক করে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা দুইটার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।...