চোর সন্দেহে একজন মানুষকে ধরিয়া লওয়া হইল। অতঃপর বাঁশ ও তার দিয়া পিটানো, হাত-পা বাঁধিয়া গুদামে লইয়া প্রায় দুই ঘণ্টা নির্যাতন। শেষ পর্যন্ত মৃত্যু।

গতকাল ের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনে বলা হইয়াছে, চট্টগ্রামের পতেঙ্গায় ২৬ বৎসর বয়সি মোবারক ইসলামের ভাগ্যে ঠিক এই পরিণতিই ঘটিয়াছে। গত বৃহস্পতিবারের এই ঘটনায় তাহার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠিয়াছিল; কিন্তু অভিযোগের সত্যতা যাচাই করিবার জন্য...