সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে হয়েছে রোমাঞ্চকর লড়াই। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শেষ হাসি হেসেছে ভারত। শেষ ৩ মিনিটে ২ গোল করেও হার এড়াতে পারেনি পাকিস্তান। ৩-২ গোলের জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। তৃতীয় মিনিটেই সুযোগ তৈরি করেন দুই সুহাইল।...
