টানা দুই দিন শান্ত থাকার পর ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা
এ সময় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা...
