কবি বলিয়াছেন— ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে'। ইহাকে এই যুগে নূতন করিয়া লিখিতে হইবে—গাছ ঢাকিয়া যায় বিজ্ঞাপনে। গাছের গায়ে পেরেক ঠুকিয়া বিজ্ঞাপন, ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ড টাঙানোর দৃশ্য আমাদের দেশে এতটাই পরিচিত যে, ইহা লইয়া কাহারও বিশেষ মাথাব্যথা আছে বলিয়া মনে হয় না।
অথচ একবার ভাবিয়া দেখা প্রয়োজন, যেই গাছটি আমাদের ছায়া দেয়, অক্সিজেন জোগায়, বায়ুদূষণ কমায়, পাখিদের আশ্রয় দেয়, সেই...
